ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকায় পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

চীনের তৈরি সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন।


এই নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজারা ডোজ। এর মধ্যে দেওয়া হয়েছে দুই কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে এক কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।

ads
ads
ads

Our Facebook Page

↑